
(৩ মাস আগে) ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ২:৫৬ অপরাহ্ন
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় গরীব ও দুস্থ রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ময়মনসিংহ অঞ্চলের সেনাবাহিনী।
শুক্রবার সকালে উপজেলার হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে আয়োজিত চক্ষু চিকিৎসা কার্যক্রমে প্রায় ২৫০ জন গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়।
এছাড়া একই দিনে মুক্তাগাছা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ৫০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ, চশমা ও শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই কার্যক্রম পরিদর্শন করেন ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ। এ সময় ৭৭ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মালিক সামস উদ্দীন মুহাম্মদ মঈনসহ ঘাটাইল অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।