banglahour

শাহজালাল উপশহর থেকে ধানের শীষের প্রচারণা শুরু, কল্যাণমুখী সরকারের প্রত্যয়

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৭ মাস আগে) ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৪:৩৪ অপরাহ্ন

সিলেট-১ মহানগর ও সদর আসনে বিএনপি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির শাহজালাল উপশহর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

শুক্রবার নগরীর শাহজালাল উপশহরের ই ব্লকস্থ বায়তুন নাজাত জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে স্থানীয় সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে গণসংযোগের মাধ্যমে প্রচারণা কার্যক্রম শুরু করেন।

এ সময় খন্দকার মুক্তাদির বলেন, সিলেটকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। পাশাপাশি সিলেট সদর উপজেলাকে দেশের একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জলাবদ্ধতা নিরসন, সন্ত্রাস, মাদক ও সব ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করে সাধারণ মানুষের বসবাসের উপযোগী সিলেট-১ আসন গড়ে তোলার অঙ্গীকারও করেন।

তিনি আরও বলেন, সারাদেশের মানুষ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বের অপেক্ষায় রয়েছে। ইনশা আল্লাহ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে দেশে একটি কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, প্রবীণ মুরব্বি হাজি আব্দুস সালাম, মসজিদের মোতাওয়াল্লি বদরুল আমিন হারুন, এডভোকেট বদরুল ইসলাম, প্রবীণ মুরব্বি ফাত্তাহ বকসি, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল