banglahour

কুয়াকাটায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে বরযাত্রী নিহত

সারাদেশ | মনিরুল ইসলাম | কুয়াকাটা প্রতিনিধি

(৯ মাস আগে) ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৪:৩৬ অপরাহ্ন

ভাগ্নের বিয়েতে বরযাত্রী হিসেবে যোগ দিতে যাওয়ার পথে পটুয়াখালীর কুয়াকাটায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুয়াকাটা–কলাপাড়া মহাসড়কের হলদিবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের দফাদার শাহজালাল চৌকিদার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহজালাল চৌকিদার মোটরসাইকেলে করে কুয়াকাটা থেকে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা হানিফ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়ে মোটরসাইকেলসহ বাসের নিচে পড়ে যান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনাই দুর্ঘটনার মূল কারণ।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল