banglahour

চুয়াডাঙ্গায় ইটভাটা শ্রমিকদের সঙ্গে গণসংযোগ করেন রুহুল আমিন

রাজনীতি | রিফাত রহমান|জেলা প্রতিনিধি| চুয়াডাঙ্গা

(৫ মাস আগে) ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, ২:২২ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ইটভাটা শ্রমিকদের সঙ্গে নির্বাচনী গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের দাবি জানান।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত দর্শনা পৌর এলাকার পাঁচটি ইটভাটায় তিনি সাধারণ শ্রমিকদের সঙ্গে মিলিত হয়ে তাদের সমস্যা শুনেন এবং তাদের সহযোগিতা চান।

এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, সুপ্রিম কোর্টের আইনজীবী রকেট শাহজাহান, এ্যাডভোকেট আসাদুল্লাহ, শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ ও দর্শনা পৌরসভার আমির শাহিকুল আলম অপু উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল