banglahour

কটিয়াদীতে ধানের শীষের পক্ষে গণমিছিল ও সমাবেশ

রাজনীতি | মিয়া মোহাম্মদ ছিদ্দিক|জেলা প্রতিনিধি| কিশোরগঞ্জ

(৫ মাস আগে) ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, ৯:১৬ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপি আয়োজিত গণমিছিল ও সমাবেশে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্য নিয়ে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করা হয়। শনিবার বিকেলে কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিলটি কটিয়াদী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিটু ও শফিকুল ইসলাম ফুলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুজ্জামান কাকন, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল, কটিয়াদী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ডাঃ জহর লাল সাহা, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে পৃথক মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা সমাবেশস্থলে উপস্থিত হন। এতে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বহু ইউনিয়নের বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, রুহুল আমিন আকিল ও মো. শহিদুজ্জামান কাকন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল