banglahour

পঞ্চগড়ে পৌর যুবদলের ধানের শীষ মিছিল

রাজনীতি | এস,এম,হাসিবুল ইসলাম |জেলা প্রতিনিধি |পঞ্চগড়

(৫ মাস আগে) ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, ৯:২০ অপরাহ্ন

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর আনুষ্ঠানিক প্রচারণায় পঞ্চগড়ের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মাঠে নেমেছে। পঞ্চগড়-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষে পঞ্চগড় পৌর যুবদল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। এর অংশ হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পৌর যুবদলের উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়।

এম আর কলেজ মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে পৌর যুবদলের ৯টি ইউনিটের নেতাকর্মীরা দলীয় পতাকা ও প্রতীক নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মী ও সমর্থকদের সাংগঠনিক প্রস্তুতি জোরদারের আহ্বান জানান। সমাবেশে পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও সাধারণ সম্পাদক রাজু করিম ভোট গ্রহণের দিন পর্যন্ত মাঠে থেকে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি ফলাফল না পাওয়া পর্যন্ত সতর্ক থাকার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে নির্বাচন-পূর্ব প্রচারণায় সবাইকে নির্বাচন আচরণবিধি মেনে চলতে হবে। এদিকে মিছিলকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল