banglahour

ময়মনসিংহে জৈব ছত্রাকনাশক ও সার ব্যবহারে গুরুত্ব নিয়ে সেমিনার

অর্থনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা |জেলা প্রতিনিধি| ময়মনসিংহ

(৩ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, ৬:২৯ অপরাহ্ন

ফসল উৎপাদনে দেশে প্রতি বছর বিপুল পরিমাণ রাসায়নিক কীটনাশক ব্যবহারের তথ্য উঠে এসেছে ময়মনসিংহে আয়োজিত এক সেমিনারে। গবেষকদের তথ্যমতে, দেশে প্রতিবছর প্রায় ১৬ থেকে ২০ লাখ মেট্রিক টন কীটনাশক ব্যবহার করা হয়। একজন কৃষক বছরে ৩৬৫ দিনের মধ্যে অন্তত ১৬২ দিন ফসলে দুইবারেরও বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করে থাকেন।

রোববার (দুপুরে) ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সেমিনারে এসব তথ্য উপস্থাপন করা হয়।

‘ডেভেলপমেন্ট অব হাই পারফরম্যান্স বায়ো প্যাস্টিসাইডস ফর্মুলেশন ইউটিলাইজিং নেটিভ ফাঙ্গাল অ্যান্ড ব্যাকটেরিয়াল বায়োএজেন্ট’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে কৃষি অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিলসহ সংশ্লিষ্ট গবেষক ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

সেমিনারে ফসলের রোগবালাই দমনে জৈব ছত্রাকনাশক হিসেবে পিজি ট্রাইকোডার্মা ব্যবহারের বিভিন্ন দিক, এর কার্যকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি উৎপাদনে জৈব উপাদানের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল