banglahour

কথার রাজনীতি নয়, কাজের অঙ্গীকার মাহমুদুল হাসানের

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৪ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, ৮:০৬ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের গণসংযোগ কর্মসূচি দিন দিন আরও বিস্তৃত হচ্ছে।

রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। এর অংশ হিসেবে সদর উপজেলার ৭নং ইউনিয়নের ৩নং ওয়ার্ড, সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এবং জালালাবাদ থানাধীন মাসুদগঞ্জ বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে মাহমুদুল হাসান স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, দিনমজুর ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি ভোটারদের খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন এবং হাতে হাতে লিফলেট বিতরণ করেন। এ সময় বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক জনসাড়া লক্ষ্য করা যায়।

এসময় তিনি বলেন,
“আমি কথার ফুলঝুরি ছড়াতে আসিনি। ক্ষমতার লোভে রাজনীতি নয়, কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই। সিলেটকে নতুনভাবে গড়ে তুলতে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেই আমি মাঠে নেমেছি। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ সিলেটকে ন্যায়ভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত অঞ্চলে রূপান্তর করা সম্ভব হবে।”

গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ও সদর উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন। তারা হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

নেতৃবৃন্দ জানান, নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই সিলেট-১ আসনের বিভিন্ন এলাকা, বাজার ও জনবসতিতে নিয়মিত গণসংযোগ, পথসভা ও জনসম্পৃক্ত কর্মসূচি জোরদার করা হবে, যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় হাতপাখার বার্তা পৌঁছে দেওয়া যায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল