
(৩ বছর আগে) ১১ মার্চ ২০২৩, শনিবার, ১২:২৩ অপরাহ্ন
ঢাকা: ১৯৯৬ সালে আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করে। তখন দেশের কিছু উন্নয়ন করতে সক্ষম হই। ২০০৯ সালে দ্বিতীয়বার সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর থেকে বিগত ১৪ বছরে বাংলাদেশকে বিশ্বের দ্রততমবর্ধনশীল অর্থনৈতিক দেশগুলোর একটিতে পরিণত করতে সক্ষম হয়েছি।
আজ শনিবার (১১ মার্চ) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
সরকার প্রধান বলেন, এখন বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ। উন্নয়নের রোল মডেল। এটা দাবি করতে পারি যে সবার সহযোগিতায় মাত্র ১৪ বছরের মধ্যে বাংলাদেশের ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। শেখ হাসিনা বলেন, ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করে ২০৩৭ সালে বাংলাদেশ বিশ্বে ২০তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে।