
(৪ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ১:৪২ অপরাহ্ন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন ময়মনসিংহ নির্বাচনী সফরকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (আজ) সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসনের বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের প্রার্থী জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ স্থানীয় নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে শরিফুল আলম তারেক রহমানের সফর ও সংশ্লিষ্ট কর্মসূচির বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন। পাশাপাশি সমাবেশটি সফলভাবে সম্পন্ন করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন বিএনপি নেতৃবৃন্দ।