banglahour

জামায়াত সরকার গঠন করলে সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত হবে

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৪ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ৯:১১ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর এবং সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে দেশ কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারছে না।

তিনি বলেন, চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখনো সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হয়নি। এর মূল কারণ রাষ্ট্র পরিচালনায় সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব। একটি দেশ ও সমাজ পরিবর্তনের জন্য প্রয়োজন ইনসাফভিত্তিক ও নৈতিক নেতৃত্ব।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সৎ ও আদর্শবান নেতৃত্ব তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতকে নির্বাচিত করলে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ উপহার দেওয়া হবে এবং সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করা হবে।

সিলেট নগরী ও সদর উপজেলার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মাওলানা হাবিবুর রহমান বলেন, তিনি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে ছয়টি বিষয়ে কাজ করবেন। এগুলো হলো— রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ, গ্যাস, বিদ্যুৎ এবং নদীভাঙন প্রতিরোধ। পাশাপাশি ঢাকা-সিলেট সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সিলেটের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বেসরকারি প্রতিষ্ঠান। জামায়াত সরকার গঠন করলে দেশে শুধুমাত্র ছাত্রীদের জন্য পৃথক মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের স্পন্সর প্রতিষ্ঠান হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী, পরিচালক মেজর জেনারেল (অব.) ইফতেখার উদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. ওয়েছ আহমদ চৌধুরী।

ডা. রুহুল আমীনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় আরও বক্তব্য দেন ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী, এনডিএফ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. গোলাম মওলা, চিকিৎসক ও শিক্ষক প্রতিনিধি হিসেবে ডা. শামসুল হক, ডা. শোয়েব আহমদ, ডা. রিফাত, ডা. রাসেল মিশু, ডা. মুজাহিদ ও ডা. রানা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল