banglahour

ভৈরবে ঢাকা মেইল লাইনচ্যুতির ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, পয়েন্টম্যান বরখাস্ত

সারাদেশ | এম এ হালিম| ভৈরব প্রতিনিধি

(৩ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ২:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০৪ অপরাহ্ন

ভৈরব রেলওয়ে জংশন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনায় ১২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রাত সাড়ে ৩টার দিকে ঘটনার পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টায় উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে প্রকৌশলী ও কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধার করেন। প্রায় ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও এরপর ঢাকাগামী সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে আবারও ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে তূর্ণা নিশীথা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন যাত্রাপথে আটকা পড়ে এবং শত শত যাত্রী ভোগান্তিতে পড়ে।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ জানান, রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর পারাবত এক্সপ্রেসের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে আবারও ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে বিকল্প ডাউন লাইনে সীমিত পরিসরে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়।

অন্যদিকে, ঢাকা মেইল ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক পয়েন্টম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলীয় বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে দায় প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল