banglahour

বাঘাইছড়ির মারিশ্যা জোনে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা

সারাদেশ | মিল্টন বাহাদুর |জেলা প্রতিনিধি |রাঙ্গামাটি

(৭ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৪:৫৯ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে মতবিনিময় ও নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোনে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে মারিশ্যা জোন সদরে ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতিম কুমার সাহা, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালমান, উপজেলা নির্বাচন অফিসার চৈতালি চাকমা, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানজিম হাসান, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন) এর প্রতিনিধিসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় জোন কমান্ডার বলেন, এই অঞ্চলের সকল নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নের স্বার্থে বিজিবি ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, বাঘাইছড়ি উপজেলার ভৌগোলিক বৈশিষ্ট্য ও সামাজিক বাস্তবতা নির্বাচনকালীন সময়ে একটি বড় চ্যালেঞ্জ হলেও সমন্বিত পরিকল্পনা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে তা সফলভাবে মোকাবিলা করা সম্ভব।

তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা, গুজব কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়, তথ্য আদান-প্রদান, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং যৌথ টহল কার্যক্রম জোরদার করা হবে বলেও জানান তিনি।

সভা শেষে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাঘাইছড়ি উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল