banglahour

চুয়াডাঙ্গায় সার ডিলারদের সঙ্গে ফার্টিলাইজার এসোসিয়েশনের মতবিনিময়

সারাদেশ | রিফাত রহমান |জেলা প্রতিনিধি| চুয়াডাঙ্গা

(৩ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৫:০১ অপরাহ্ন

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার সকল বিসিআইসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে এবং জীবননগর উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ওয়ালিউর রহমান ওলি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং একই আসনের বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ।

এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিসিআইসি সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি।

মতবিনিময় সভায় বক্তারা চুয়াডাঙ্গা জেলায় বিদ্যমান সার সংকট দ্রুত নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, চাষিদের মধ্যে সুষম ও ন্যায্য বণ্টন নিশ্চিত করা গেলে সার সংকট অনেকটাই কমানো সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলার বিসিআইসি সার ডিলাররা অংশগ্রহণ করেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল