banglahour

বিলাইছড়িতে বিএনপি প্রার্থীর গণসংযোগ: “জয়ী হলে সকলকে নিয়ে কাজ করবো”

রাজনীতি | মিল্টন বাহাদুর |জেলা প্রতিনিধি |রাঙ্গামাটি

(৪ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৫:১৭ অপরাহ্ন

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় রাঙ্গামাটি-২৯৯ নম্বর সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা আয়োজন করা হয়।

বিলাইছড়ি বাজার থেকে শুরু হওয়া এই গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও ওই আসনের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান। পরে উপজেলা দলীয় কার্যালয়ে দলের নেতা-নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। এরপর ধূপ্যাচর, দীঘলছড়ি, বহলতলী, সাক্রাছড়ি, মূখপাড়া এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। বিকালে পাংখোয়া পাড়া ও কেংড়াছড়ি বাজারে জনসমাবেশ ও লিফলেট বিতরণ এবং হাজাছড়িতে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল (অব:) মনীষ দেওয়ান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. মাসুম, সহ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, জেলা মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির ও সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পথসভায় বক্তব্যে এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের আর্তসামাজিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচিত হলে সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করবেন। এছাড়া বিএনপি সরকার গঠিত হলে তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধশালী “সোনার বাংলাদেশ” গড়ে তোলার ঘোষণা দেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল