
(৪ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৫:২০ অপরাহ্ন
বরিশালের হিজলা- মেহেন্দিগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রাজিব আহসান হিজলা উপজেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার দুপুর ১২টায় হিজলা প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে হিজলা উপজেলার যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা ও বিনোদনসহ সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
সভায় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।