banglahour

বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

খেলা | কাজী মোহাম্মদ মোস্তফা |জেলা প্রতিনিধি|ময়মনসিংহ

(৭ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ৪:০৯ অপরাহ্ন

উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (আজ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।

দিনব্যাপী আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল