banglahour

উপকূলীয় জেলেদের ঝুঁকি ও সমুদ্র সুরক্ষা নিয়ে সাংবাদিক প্রশিক্ষণ

শিক্ষা | মনিরুল ইসলাম দুলু | জেলা প্রতিনিধি| বাগেরহাট

(৪ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ৪:১৩ অপরাহ্ন

উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকি, সমুদ্রে নিরাপত্তা, আবাসস্থল সুরক্ষা এবং সংশ্লিষ্ট আইন ও নীতিমালা নিয়ে সাংবাদিকদের জন্য দিনব্যাপী অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় মোংলা প্রেস ক্লাবে এ প্রশিক্ষণের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ। প্রশিক্ষণে স্থানীয় ও জাতীয় পর্যায়ের মোট ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে উপকূলীয় মৎস্যজীবী সম্প্রদায়ের বিদ্যমান দুর্বলতা ও ঝুঁকি, সামুদ্রিক বাস্তুতন্ত্র সুরক্ষা এবং সরকারি নীতি বাস্তবায়নে অনুসন্ধানী ও ইস্যুভিত্তিক সংবাদ প্রতিবেদন তৈরির কৌশল তুলে ধরা হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপকূল সাংবাদিক হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মন্টু, উত্তরণ মিল অ্যান্ড সেইফগার্ডিং সেক্রেটারিয়েট আতিকা আজরা অয়ন, ফিসনেট প্রকল্প ব্যবস্থাপক মো. রেজওয়ানুল হক চৌধুরী, অ্যাডভোক্যাসি অফিসার মিজানুর রহমান, মিল অফিসার মাকসুদুল ইসলাম, ডব্লিউজেসিসি প্রকল্প ব্যবস্থাপক বিলকিস খাতুন এবং উত্তরণ মোংলা এরিয়া ম্যানেজার মো. মোখলেসুর রহমানসহ অন্যান্যরা।

প্রশিক্ষণে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীরা নানা সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকির মধ্যে জীবন-জীবিকা নির্বাহ করছেন। বিশেষ করে মাছ আহরণে যুক্ত নারীরা তুলনামূলকভাবে বেশি স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন।

উত্তরণ মিল অ্যান্ড সেইফগার্ডিং সেক্রেটারিয়েট আতিকা আজরা অয়ন বলেন, “মৎস্যজীবীরা এখনো দাদন ব্যবস্থার বেড়াজালে আবদ্ধ। এসব ঝুঁকি কমাতে এবং বিকল্প জীবিকায় যুক্ত করতে উত্তরণসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করে যাচ্ছে।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল