banglahour

পার্বত্য তিন আসনের ৩৬৭ ভোটকেন্দ্রে নিরাপত্তায় ৪৬ প্লাটুন বিজিবি

সারাদেশ | মিলটন বাহাদুর | জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি

(৭ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ৬:০০ অপরাহ্ন

পার্বত্য জেলার তিনটি সংসদীয় আসনের মোট ৩৬৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ৪৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাঙ্গামাটির বরকল উপজেলার দুর্গম হরিণা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি হরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত ও পার্বত্য এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ কোনো ধরনের সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী আরও জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। নির্বাচন চলাকালে সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল