
(৩ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ৮:১৮ অপরাহ্ন
রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান জেলার সদর উপজেলার কুতুকছড়ি বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এই কার্যক্রম বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়।
গণসংযোগে দীপেন দেওয়ান উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এজাজ নবী রেজা, সাংগঠনিক সম্পাদক শ্বাসত চাকমা রিংকু, সদর উপজেলা বিএনপি সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো: আনোয়ারসহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে পার্বত্য চট্টগ্রামকে সম্প্রীতির নগরে পরিণত করা হবে। এখানে কোনো বিভেদ বা বৈষম্য থাকবে না; সকলকে নিয়ে দেশ গঠনের কাজ শুরু করা হবে। তিনি জনগণকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে ধানের শীষ প্রতীকে সমর্থন করার আহ্বান জানান।