banglahour

জুঁই চাকমা: বরকলে স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ উন্নয়নের পরিকল্পনা

রাজনীতি | মিলটন বাহাদুর | জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি

(৩ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ৮:১৯ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৭ম দিনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙ্গামাটি-২৯৯ আসনের একমাত্র মহিলা প্রার্থী জুঁই চাকমা বরকল উপজেলায় জনসংযোগ ও পথসভা করেন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে বরকল উপজেলা বাজারে নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, নির্বাচনী প্রধান এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, সদস্য মঈন উদ্দিন, আবু বড়ুয়া, চীর জ্যোতি চাকমা, সোহেল চাকমা, সাইমুন ইসলাম, অরুনজিতা চাকমা, নিখিল চাকমা এবং পার্টির বরকল উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জুঁই চাকমা বলেন, বরকল উপজেলায় স্বাস্থ্য, শিক্ষা ও সড়ক যোগাযোগের উন্নয়ন তার মূল পরিকল্পনা। তিনি ভোটারদের সহযোগীতা কামনা করে বলেন, নির্বাচিত হলে রাঙ্গামাটি জেলার সকলের সাথে সমন্বয় করে সুচিন্তিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক আদর্শ যতই ভিন্ন হোক না কেন, জেলার উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্মিত সেতু বা রাস্তা যেন কেবল কোনো এক সম্প্রদায়ের জন্য নয়, বরং পাহাড়ি ও বাঙালি উভয়ের চলাচলের জন্য ব্যবহারযোগ্য হয়। তিনি সকলকে মিলিত হয়ে রাঙ্গামাটি উন্নয়নের কাজ শুরু করার আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল