banglahour

জিয়া পরিবারের শিক্ষাগত যোগ্যতা নেই, তাই তারা চায়না দেশের মানুষ শিক্ষিত হোক

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১১ মার্চ ২০২৩, শনিবার, ৫:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:১৬ পূর্বাহ্ন

ময়মনসিংহ: মিথ্যা কথা বলে বিএনপি স্বাধীনতার সুফল ব্যর্থ করতে পারবেনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, জিয়া পরিবারের শিক্ষাগত যোগ্যতা নেই বলে দেশের মানুষ শিক্ষিত হোক তারা তা চায় না। 

আজ শনিবার ময়মনসিংহে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৩০টি প্রকল্পের ভিত্তি স্থাপন করে তিনি এ কথা বলেন। 

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে সাড়ে চার বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে আনন্দের জোয়ার বয়ে যায় ব্রক্ষপুত্রপাড়ের ঐতিহ্যবাহী শহরের রাজপথ, অলিগলিতে। সকাল থেকেই ময়মনসিংহ ও আশপাশের জেলার গণমানুষের স্রোতে কানায় কানায় ভরে ওঠে জনসভাস্থল সার্কিট হাউস মাঠ। বিভাগ ঘোষণার পর প্রথম বারের মতো দুপুরে জনসভাস্থলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৩০টি প্রকল্পের ভিত্তি স্থাপন করেন তিনি। স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বলেন সরকারের কারণেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রুপ পেয়েছে। কোনো অবস্থাতেই আওয়ামী লীগ সাম্প্রদায়িক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করবেনা বলেও জানান তারা। 

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি মানুষের ভূমি দখল করে আওয়ামী লীগ ভূমিহীনদের বাড়ি করে দেয়। জিয়াউর রহমানের পরিবারের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, জিয়া পরিবার শিক্ষিত নয় বলে শিক্ষা মর্ম বুঝে না, দেশের মানুষ শিক্ষিত হোক এটা তারা চায় না।  জিয়া পরিবারের শিক্ষাগত যোগ্যতা নেই বলে দেশের মানুষ শিক্ষিত হোক তারা তা চায় না। বিএনপি জামায়াতের সন্ত্রাস জঙ্গীবাদ, হত্যা নির্যাতনের চিত্র তুলে ধরেন আওয়ামীলীগ সভাপতি। বাংলাদেশে যাতে খাদ্য ঘাটতি না হয় সে জন্য চাষাবাদ বাড়ানোর তাগিদ দেয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল