banglahour

ভৈরবে ৩,৯০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

অপরাধ | এম এ হালিম| ভৈরব প্রতিনিধি

(৯ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ৮:৩৪ অপরাহ্ন

ভৈরবে ৩,৯০০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেল।

গ্রেফতারকৃত সাহাব উদ্দিন (৩৪) সিলেটের জকিগঞ্জ থানার কাপনা গ্রামের মো: মাহমুদ আলীর পুত্র। ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন কুমার সুর বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

পরিদর্শক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরব ভাই ভাই ফল ভান্ডারের সামনে শ্যামলী পরিবহনের বাসে অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে আটক করা হয়। তার দেহ তল্লাশী করে ৩,৯০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় এবং তা জব্দ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল