banglahour

বাংলাদেশের নির্বাচন নিয়ে নিরপেক্ষ অবস্থানের কথা পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৯ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১২:৪৪ অপরাহ্ন

 বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক পক্ষের হয়ে অবস্থান নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সবসময় জনগণের পক্ষে এবং জনগণের ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

বুধবার (দুপুর ১২টা) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “বাংলাদেশের নির্বাচন একটি অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্র কোনো দল বা পক্ষ নয়, আমরা জনগণের পক্ষে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করব।”

এদিকে বৈঠক সম্পর্কে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে দায়িত্বের বাইরে কোনো অতিরিক্ত কার্যক্রম হচ্ছে কি না, সে বিষয়ে প্রশ্ন করেছে মার্কিন প্রতিনিধি দল।

তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানো হবে।

এ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের ব্যবস্থাপনা, গণভোট এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়েও নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বৈঠকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি, স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল