banglahour

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে “লোক ঐতিহ্যের পিঠা উৎসব”

শিক্ষা | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(২ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৪:৫৭ অপরাহ্ন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)–তে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘লোক ঐতিহ্যের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও কালচারাল ক্লাবের উপদেষ্টা রানা এম লুৎফুর রহমান পীর। অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনায় ছিলেন কালচারাল ক্লাবের সদস্য ওয়াহিদুল আউয়াল সানি ও সুমাইয়া তানহার।

উৎসবে উপস্থিত ছিলেন স্কুল অব হিউমেনিটিজ অ্যান্ড সোস্যাল সায়েন্সের ডিন প্রফেসর ডা. রনজিত কুমার দে, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও সিএসই বিভাগের প্রধান ড. আরিফ আহমদ, বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ইংরেজি বিভাগের প্রধান ও প্রক্টর মোহাম্মদ শামসুল কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান কাকলী, অর্থ পরিচালক অশোক রঞ্জন চৌধুরী, ছাত্র কল্যাণ উপদেষ্টা রথীন্দ্র চন্দ্র গোপ, কালচারাল ক্লাবের সভাপতি তৌফিক রহমান রাব্বি ও সেক্রেটারি সৈকত দেব শাওন। দিনব্যাপী উৎসবে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

উৎসবে ২৫টি স্টলে শিক্ষার্থীরা পিঠার নানা রূপ প্রদর্শন করেন। স্টলগুলোর মধ্যে রয়েছে পিঠাকুঞ্জ, পিঠার হাঁড়ি, কাবসা, পিঠা কথন, দি মিষ্টি টেবিল, পিঠা নাকি ভেলপুরি, ঐতিহ্য ১৪৩২, পিঠা জোন, আইসবার্গ, গ্রাফটি ট্রেন্ডস, হেনা এলিগেন্স, আইন পিঠাঘর, হেনা স্টেশন, সুমাইয়া’স আর্ট, তানহা’স কর্ণার ইত্যাদি।

উৎসবে প্রদর্শিত পিঠার মধ্যে ছিল পুলি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, শামুক পিঠা, মালপুয়া, নকশী পিঠা, বকফুল, বরফি, মমজ, দুধপুলি ও নারকেলচপসহ নানা প্রকার পিঠা। পিঠা উৎসবের টাইটেল স্পনসর ফ্লাইওভার এডুকেশন, গোল্ড স্পনসর কাবসা রেস্টুরেন্ট ও ডেজার্ট পার্টনার আইসবার্গ সিলেট।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দীনহীন সুমন, সঞ্জয়, জিৎ, পূজা, সুমিতা, পিয়াস এবং কালচারাল ক্লাবের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল