banglahour

সিলেটে খন্দকার আব্দুল মুক্তাদিরের গণসংযোগ

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৩ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৪:৫৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সোবহানীঘাট, যতরপুর, মিরাবাজার, রায়নগরসহ নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ সম্পন্ন করেছেন।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, প্রথম যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, আব্দুল আহাদ খান জামাল এবং স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গণসংযোগে স্থানীয় জনগণ ও সমর্থকরা ব্যাপক উপস্থিত ছিলেন এবং নির্বাচনী প্রচারণার বিষয়ে তাদের সমর্থন জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল