banglahour

নির্বাচনী প্রচারণায় হামলাকারীদের ভোটাররা ক্ষমা করবে না: ডা. শফিকুর রহমান

রাজনীতি | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৩ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৭:১৯ অপরাহ্ন

অন্যের নির্বাচনী প্রচারণায় যারা হামলা করছে, তাদের ভোটাররা ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং যারা সহিংসতার পথ বেছে নিচ্ছে, ভোটের দিন জনগণই তাদের উপযুক্ত জবাব দেবে।

বুধবার সকালে রাজধানীর উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় তিনি পায়ে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে যান এবং দোকানপাট, বাসাবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে বহুতল ভবনের আবাসিক ভোটারদের সঙ্গেও সংযুক্ত হন ডা. শফিকুর রহমান। তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানালে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় সাড়া দেন ভোটাররা।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সারাদেশে জামায়াতের নারী কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। এসব ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে উন্নত ও আধুনিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষা ব্যবস্থার সার্বিক সংস্কারের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করেন তিনি।

এ সময় তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে ইসিকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল