banglahour

ফজরের নামাজ শেষে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান এম এ মালিকের

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৩ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১০:০৭ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক দক্ষিণ সুরমা উপজেলার লালবাজার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে এম এ মালিক ভোটারদের উদ্দেশে বলেন, ফজরের নামাজ আদায় করে সকালেই ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন, এতে দুপুরের গরমে কষ্ট কম হবে। তিনি আরও বলেন, একটি দিনের সামান্য ত্যাগই ভবিষ্যতের জন্য বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, লালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জিলা মিয়া, সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা, সিলেট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, সিলেট জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদারসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ।

এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক ছাত্র-জনতা গণসংযোগে অংশ নেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল