banglahour

বাঞ্ছারামপুরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খেলা | মফিজুল ইসলাম রুবেল|জেলা প্রতিনিধি|ব্রাহ্মণবাড়িয়া

(৪ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১০:১৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী অ্যাডভোকেট রফিক সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রফিক সিকদার বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াচর্চা শুধু শারীরিক সুস্থতাই নয়, বরং শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করা জরুরি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলার সাবেক চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, স্টার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান সোহেল আফসান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক বাবলু এবং গণসংহতি আন্দোলন ঢাকা উত্তর মহানগরের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল