
(৯ মাস আগে) ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ অপরাহ্ন
রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে ৯ জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার সকালে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
কারা আসামি
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে-
এছাড়া ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও মামলার আসামি।
কারাগারে যারা
আসামিদের মধ্যে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা বর্তমানে কারাগারে রয়েছেন।
ঘটনার পটভূমি
২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়ি নামক একটি বাড়িতে কথিত জঙ্গি নিধন অভিযানের নামে ৯ জনকে আটকে রেখে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে আলোচিত এই ঘটনাটি বিচারিক তদন্তের দাবিতে মানবাধিকার সংগঠন ও ভুক্তভোগীদের পরিবার আন্দোলন করে আসছিল।
প্রসিকিউশনের দাবি, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যা আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিচারযোগ্য। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেওয়ায় মামলাটি এখন আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ায় প্রবেশ করল।