banglahour

বিএনপি সাধারণ মানুষের জন্য রাজনীতি করে না- আমিনুল ইসলাম

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১১ মার্চ ২০২৩, শনিবার, ৯:৫৫ অপরাহ্ন

ঢাকা: বিএনপি কখনোই সাধারণ মানুষের অধিকারের আদায়ের জন্য রাজনীতি করেনা। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা সব সময় ক্ষমতার অপব্যবহার করেছে। জনগণের অর্থ লুট করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার ১১ মার্চ, বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের পক্ষে রয়েছে। কিন্তু বিএনপি জনগণের অধিকার আদায়ে ব্যর্থ হয়েছে। তাদের আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, তাই তাদের আন্দোলনেও জনগণ সাড়া দেয় না।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল