
(৫ মাস আগে) ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৬:০৯ অপরাহ্ন
নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের পূর্ব আরাজী চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের সহায়তায় শিক্ষার্থীদের মাঝে ভর্তি ফি (অর্থ) বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ এন এম রোকন উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথিসহ বিভিন্ন অতিথিরা বক্তব্য রাখেন। বক্তব্য দেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ টি এম শফিকুল ইসলাম, গড়েয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাইফুর রহমান, সামাজিক সংগঠন ‘আমরা গড়েয়াবাসী’-এর সভাপতি ইসরাইল আজাদ এবং বিএনপির গড়েয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তাশারফ হোসেন স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের উদ্যোগে দরিদ্র ও মেধাবী ১৪১ জন শিক্ষার্থীর মাঝে প্রায় দেড় লাখ টাকার ভর্তি ফি সহায়তা প্রদান করা হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।