
(৩ মাস আগে) ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৬:১৪ অপরাহ্ন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এর আগে আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান রেজুর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছে এবং অনেক ত্যাগ স্বীকার করেছে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এই ত্যাগের সার্থকতা আসবে। তাই সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও সমন্বয়ক, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদির। এছাড়া উপস্থিত ছিলেন ড্যাবের সহ-সমন্বয়ক ডা. ওয়ালিউর রহমান নয়ন, ডা. আবু হাসানুজ্জামান নুপুর, ডা. এহসানুল হক তন্ময়, ডা. ওয়াহিদ মাহমুদ রবিনসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. আসাদুর রহমান মালিক খোকন, ডা. আউলিয়ার রহমান, ডা. মশিউর রহমান, ডা. লায়লা শামিমা শারমিন, ডা. সানজিদা, ডা. মিলনুজ্জামান জোয়ার্দার, ডা. রছি ও ডা. আল ইমরান জুয়েলসহ অনেকে।
এছাড়া গাংনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আইনাল, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, ইউনিয়ন কৃষক দল সভাপতি আব্দুস সবুর বকুল, সহ-সভাপতি হাসানুজ্জামান এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর আহম্মেদ সবুজ প্রমুখ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত বিভিন্ন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।