banglahour

জৈন্তাপুরে সারী নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

সারাদেশ | মো. রেজওয়ান করিম সাব্বির| জৈন্তাপুর প্রতিনিধি|সিলেট

(৯ মাস আগে) ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৬:১৯ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নীলনদ খ্যাত সারী নদীতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে সাহেবমারা ড্রয়ার এলাকায় নদীর চোরাবালিতে আটকা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টার দিকে সারী নদীর নীল জলরাশিতে গোসল করতে নামেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২–২০২৩ সেশনের শিক্ষার্থী মো. মুসআব আমীন। এ সময় তিনি হঠাৎ চোরাবালিতে তলিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে দ্রুত জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা তল্লাশির পর বিকেল আনুমানিক ৪টার দিকে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

নিহত মো. মুসআব আমীন (২৮) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সকিপুর গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী বলে নিশ্চিত করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রস্তুত শেষে মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল