banglahour

বাঞ্ছারামপুরে জামায়াতের জনসভায় দাঁড়িপাল্লার সমর্থনে ভোটপ্রচারণা

রাজনীতি | মফিজুল ইসলাম রুবেল|জেলা প্রতিনিধি|ব্রাহ্মণবাড়িয়া

(৩ মাস আগে) ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৬:২৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি সহিংসতায় লিপ্ত হচ্ছে।

শুক্রবার সকালে মাওলাগঞ্জ বাজার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের ভাই-বোনেরা যখন গণসংযোগ ও সভা করছেন, তখন তাদের ওপর হামলা চালানো হচ্ছে। শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারিকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে শহীদ করা হয়েছে। এটি জাতীয় নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো জামায়াতের নেতাকে হত্যার ঘটনা।”

তিনি আরও বলেন, ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোটকেন্দ্রে যেতে দেওয়া হবে না। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের হুমকি ও ভয় দেখিয়ে ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হচ্ছে। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি তুলে ধরে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, হাট-বাজার, দোকানপাট ও বাসস্ট্যান্ডে চাঁদাবাজি ও হামলা চালানো হয়েছে, যা সবার সামনে ঘটেছে।

জনসভায় জামায়াতে ইসলাম ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মো. মহসিনকে দাঁড়িপাল্লার প্রতীক হাতে তুলে দিয়ে সমর্থন প্রকাশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার। উপস্থিত ছিলেন এমপি প্রার্থী মো. মহসিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জেলা জামায়াত নেতৃবৃন্দ, খেলাফত মজলিস ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা।

বৃহৎসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশগ্রহণ করে সমর্থন জানান।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল