banglahour

পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

রাজনীতি | মো.মিজানুর রহমান|জেলা প্রতিনিধি| পিরোজপুর

(২ মাস আগে) ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৯:৪০ অপরাহ্ন

পিরোজপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শুক্রবার (৩০ জানুয়ারি) জুমা বাদ পিরোজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আয়োজন করা হয়।

দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম বাবু।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক ত্যাগ, সাহসী নেতৃত্ব ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দোয়া মাহফিলে তার রুহের মাগফিরাতের পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. শামিম। দোয়া মাহফিলের পরে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা প্রায় দুই সহস্রাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের জন্য দুপুরের খানার আয়োজন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল