banglahour

ফরিদপুর-১: প্রার্থী ও জোট নির্বাচনী প্রচারে ব্যস্ত

রাজনীতি | জেলা প্রতিনিধি | ফরিদপুর

(২ মাস আগে) ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৯:৪৪ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের প্রার্থীরা ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আসনটি বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি উপজেলার মধ্যে গঠিত। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা বিভিন্ন হাট, বাজার ও পাড়া-মহল্লায় উঠান বৈঠক ও গণসংযোগ পরিচালনা করেন।

জামায়াত জোটের প্রার্থী ড. ইলিয়াস হোসেন জাহাপুর বাজার সংলগ্ন স্থানে পথসভা করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “১১ দলের সমন্বয়ে গঠিত জোট একত্রিত হয়ে নির্বাচনে কাজ করছে। তবে কোথাও কর্মীরা বাধার সম্মুখীন হচ্ছেন। প্রশাসনের প্রতি অনুরোধ, নির্বাচনের পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন।”

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন মধুখালি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। তিনি বলেন, “এখানে এখনও হামলা ও মামলা বাণিজ্য চলছে। সাধারণ মানুষ নিপীড়িত হচ্ছে। প্রশাসনকে নিরপেক্ষ অবস্থান রাখতে হবে। যারা পেশীশক্তি ব্যবহার করছে, সাধারণ জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”

ফরিদপুর-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৫ হাজার ৭শ ২ জন এবং ১৯৬টি ভোট কেন্দ্র রয়েছে। এই আসনে ৯ জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল