banglahour

কিশোরগঞ্জে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক |জেলা প্রতিনিধি| কিশোরগঞ্জ

(৭ মাস আগে) ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, ২:৪৬ অপরাহ্ন

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার কিশোরগঞ্জ শাখার উদ্যোগে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার গুরুদয়াল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচিতে সংস্থার নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার কিশোরগঞ্জ শাখার প্রেসিডেন্ট এস এম রুমান হুসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের আলম।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ আমরা সবুজ শরীর চর্চা সংগঠনের সভাপতি আইয়ুব আলী খান ও সাধারণ সম্পাদক আবু রায়হান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক, নান্দাইল উপজেলা চেয়ারম্যান স্বপন চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকসুদ আলী, সংগঠনের ইন্সট্রাক্টর আবু তালেব আকন্দ, চিকিৎসক ডা. মিলন, কিশোরগঞ্জ রোগমুক্তি জেনারেল হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মো. মহিউদ্দিন আহমেদ পলাশ, অ্যাডভোকেট বুলবুল, সমাজসেবক হুমায়ুন মোল্লাসহ সংস্থার অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে। ভবিষ্যতেও নিজেদের অর্থায়নে গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল