banglahour

বছরের পর বছর ছায়া না দেখা ব্যক্তিদের গুপ্তচর্চা লজ্জাজনক: ডা. শফিকুর রহমান

রাজনীতি | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ২:৪০ অপরাহ্ন

 

বছরের পর বছর যাদের রাজনৈতিক মাঠে কোনো উপস্থিতি দেখা যায়নি, তারা এখন গুপ্ত ও সুপ্ত শক্তির কথা বলছেন ,এটি লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শনিবার রাজধানীর কলাবাগান এলাকায় অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, “যারা দীর্ঘদিন জনগণের পাশে ছিল না, আজ তারাই নানা ষড়যন্ত্রের গল্প শোনাচ্ছে। জনগণ এসব ভালো করেই বোঝে।”

নারীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে জামায়াত আমীর বলেন, একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, অন্যদিকে মায়েদের গায়ে হাত তোলা হচ্ছে এই দ্বিচারিতা আর চলতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মায়েদের সম্মান রক্ষায় জুলাই বিপ্লবীরাই প্রতিরোধ গড়ে তুলবে।”

আধিপত্যবাদ ও দমন-পীড়নের রাজনীতির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, আবু সাঈদ, ওসমান হাদী ও আবরারদের আত্মত্যাগ কোনো দলীয় স্বার্থে নয়, বরং একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশের স্বপ্নে। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আগামী গণভোট প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, আধিপত্যবাদমুক্ত, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই ভোট শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সাহসী অবস্থান।”

জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল