banglahour

স্বনির্ভর বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: আরিফুল হক চৌধুরী

রাজনীতি | বিলকিস আক্তার সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১০:০৫ অপরাহ্ন

স্বনির্ভর, বৈষম্যহীন ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি–জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা আরিফুল হক চৌধুরী।

কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ও ২নং ইছাকলস ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন,দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি আগামীর আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার একটি পূর্ণাঙ্গ রূপরেখা। স্বনির্ভর রাষ্ট্র গঠনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিকতার সঙ্গে এই ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে।

তিনি ভোটারদের সতর্ক করে বলেন,
ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রিকারীদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। একটি গোষ্ঠী সহজ-সরল মা-বোনদের ইসলামের নামে বিভ্রান্ত করে ভোট আদায়ের চেষ্টা করছে, যা কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।

দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,৩১ দফার বার্তা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে—রাষ্ট্র সংস্কার ছাড়া স্থায়ী মুক্তি সম্ভব নয়। এই এলাকা থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে, কিন্তু বিনিময়ে আমরা কী পাচ্ছি? এবার আমাদের ন্যায্য অধিকার ও হিস্যা বুঝে নিতে হবে।

পৃথক কর্মসূচিগুলোতে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি সাহেদ আহমদ চমন, সিলেট জেলা তাঁতীদলের আহ্বায়ক মো. হানিফ, নেওয়ার আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি সওকত আলী বাবুল, সহ-সভাপতি মো. নজীর আহমদ, হাজী আব্দুর রকীব, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন জনি, অ্যাডভোকেট কামাল আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসাইন দুদু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা ও সাধারণ সম্পাদক উসমান গণি, উপজেলা কৃষক দলের সভাপতি আলমগীর আলম চেয়ারম্যান, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি রুহুল আমিন সিরাজী, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফখরুল আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ২নং ইছাকলস ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি অফিক মিয়া ও সাধারণ সম্পাদক এরশাদ মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল