banglahour

পাংশায় অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন

অপরাধ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৯ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১০:১৬ অপরাহ্ন

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি এলাকায় অবস্থিত বিএসবি ইটভাটার অবৈধ চিমনি ভেঙে দিয়েছে প্রশাসন।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ইটভাটার টিন দিয়ে তৈরি চিমনি ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯–এর ৫(৩) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(২) ধারা অনুযায়ী ভাটার মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে টিনের চিমনি ব্যবহার এবং কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগ ছিল বিএসবি ইটভাটার বিরুদ্ধে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন,
অবৈধভাবে ইট প্রস্তুত ও পরিবেশবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে এই ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল