
(২ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১০:১৯ অপরাহ্ন
রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে লড়ছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।
রোববার দিনব্যাপী বালিয়াকান্দি উপজেলার জামালপুর, বহরপুর ও কালুখালি উপজেলার রতনদিয়া বাজার এলাকায় পিতার পক্ষে কলস মার্কায় ভোট প্রার্থনা ও গণসংযোগ করেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী নাসিরুল হক সাবুর কন্যা ফারজানা হক অনি।
গণসংযোগকালে ফারজানা হক অনি সাংবাদিকদের বলেন,নির্বাচনী প্রচারণায় আমরা যেখানে যাচ্ছি, সেখানেই কলস মার্কার ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ আমার আব্বু নাসিরুল হক সাবুর নাম শুনলেই এগিয়ে আসছেন এবং কলস মার্কায় ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করছেন।
তিনি আরও বলেন,
আমরা সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রাজনীতি করছি। আমার পিতা সংসদ সদস্য থাকাকালীন কখনো দুর্নীতির সঙ্গে আপস করেননি। আপনারা আমাদের সঙ্গে থাকলে ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কলস মার্কার বিজয় নিশ্চিত হবে।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম মুরাদ, শরিষা ইউনিয়ন বিএনপির নেতা রাফিজুল আলম ডালু, উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি আকবর হোসেন, উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহসহ কলস মার্কার কর্মী-সমর্থক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।