banglahour

প্যারিসে সিলেট–৩ আসনে রিকশা মার্কার সমর্থনে মতবিনিময় সভা

রাজনীতি | আবু তাহির|প্যারিস প্রতিনিধি| ফ্রান্স

(৬ মাস আগে) ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৩:৩৮ অপরাহ্ন

ফ্রান্সের রাজধানী প্যারিসে সিলেট–৩ সংসদীয় আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দীন রাজুর রিকশা প্রতীকের পক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ ফেব্রুয়ারি বিকেল ৫টায় প্যারিসের একটি রেস্টুরেন্টে ফ্রান্সপ্রবাসী সিলেট–৩ আসনের “১১ দলীয় সমর্থক ফোরাম” এ সভার আয়োজন করে।

ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক খালেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং নজরুল ইসলাম মাহবুব ও মাওলানা নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে, যা করেন মাওলানা সাহেদ আহমদ নাফে।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন সিলেট–৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দীন রাজু। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করা হবে এবং জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। সিলেট–৩ আসনকে একটি উন্নয়নমুখী এলাকায় রূপান্তর করাই তার লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নাগরিক পরিষদ ফ্রান্সের উপদেষ্টা জালাল উদ্দিন ও সভাপতি খায়রুল আলম লস্কর। এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাবেক ছাত্রনেতা, আলেম ও কমিউনিটি ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত সিলেট অঞ্চলের প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

বক্তারা বলেন, একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সিলেট–৩ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন। তারা স্থানীয় উন্নয়ন, প্রবাসীদের প্রত্যাশা এবং জনগণের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেষে দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় এনটিভি ইউরোপ ব্যুরো প্রধানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল