banglahour

মুক্তাগাছায় এম এন ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা

শিক্ষা | রিপন সারওয়ার। জেলা প্রতিনিধি।ময়মনসিংহ

(৭ মাস আগে) ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৬:০৭ অপরাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছায় এম এন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণে ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য বিরাজ করছিল।

প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে সকালেই অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো: সাইফুদ্দিন শেখ। তিনি বলেন, কেবল পাঠ্যবইয়ের জ্ঞান নয়, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, নেতৃত্বগুণ এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বিভিন্ন শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ নানা ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দর্শকদের উৎসাহ লক্ষ্যণীয় ছিল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ধানের শীষের প্রার্থী জাকির হোসেন বাবলুর সহধর্মিনী আফরোজা সুলতানা খান। পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব ও বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল