banglahour

ট্রাকে করে ১০ হাজার ইয়াবা পাচার, ২ কারবারী গ্রেপ্তার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১২ মার্চ ২০২৩, রবিবার, ১০:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১৮ পূর্বাহ্ন

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

শনিবার (১১ মার্চ) বিকেলে তেজগাঁও ট্রাক টার্মিনাল থেকে আসামি মো. আবুল হোসেন ও মো. বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আছমা আরা জাহান বিপিএম (সেবা) বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাক টার্মিনাল এলাকায় এসেছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল