banglahour

সাতক্ষীরার কলারোয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

সারাদেশ | শাহরিয়ার রহমান । ডেস্ক রিপোর্ট

(৮ মাস আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ১০:০৩ পূর্বাহ্ন


দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫০ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল। তবে এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত রোববার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়াও গত বছরের নভেম্বর মাসের শেষ দিকে দেশের বিভিন্ন এলাকায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২২ নভেম্বর সন্ধ্যায় মাত্র এক সেকেন্ড ব্যবধানে দেশে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। প্রথম ভূকম্পনটি সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩ দশমিক ৭। এর পরের সেকেন্ডেই, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। ওই সময় প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এবং দ্বিতীয়টির উৎপত্তিস্থল নরসিংদী বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে অবস্থান করায় মাঝেমধ্যেই এমন মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হতে পারে। তারা ভূমিকম্প-সংক্রান্ত সচেতনতা ও প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল