
(৫ মাস আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৬:৫১ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে রাঙ্গামাটিতে সাংবাদিকদের পরিচয়পত্র ইস্যুকরণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইমরানুল হক ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী, সহকারী কমিশনার মৈত্রী রায়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয় সাংবাদিক নেতাদের মধ্যে প্রেস ক্লাব সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক এম. কামাল উদ্দিনসহ অন্যান্য সাংবাদিকরা অংশ নেন।
সভায় নির্বাচন কমিশন নির্ধারিত নিয়ম অনুযায়ী সাংবাদিকদের পরিচয়পত্র গ্রহণ করে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। কর্মকর্তারা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।