banglahour

এম এ মালিকের সমর্থনে তাহসীনা রুশদির লুনা বালাগঞ্জে নির্বাচনী সভায়

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৫ মাস আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৭:১৫ অপরাহ্ন

সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিকের সমর্থনে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌড়ীপুরে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এসময় দেওয়ান বাজারে তার পক্ষে নির্বাচনী সভায় অংশ নেন কেন্দ্রীয় বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদির লুনা।

সভায় এম এ মালিক বলেন, “বালাগঞ্জ একটি ঐতিহ্যবাহী জনপদ। এই এলাকার মানুষের জন্য নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী আজীবন কাজ করে গেছেন। আমরা তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া করি।” তিনি আরও জানান, লুনা আপা আসবেন মানুষের কথা শুনতে, যা দলের নয় বরং পুরো এলাকার পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে।

এম এ মালিক ভোটারদের উদ্দেশে বলেন, “এ এলাকার বহু দাবি এখনও অপূর্ণ। বিএনপি জনগণের ম্যান্ডেট পেলে এসব দাবি বাস্তবায়ন করবে। মা-বোনেরা ফজরের নামাজ আদায় করে, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা পূজা শেষে যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।”

তিনি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদেরও ভোটের দিন পুরো সময় কেন্দ্রের মাঠে থেকে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন। সভা শেষে এম এ মালিক বলেন, “বেগম খালেদা জিয়া আমাকে মানুষের সেবার নির্দেশ দিয়েছেন। আমি সেই প্রস্তুতি নিয়ে আপনাদের পাশে এসেছি। জীবন থাকতে আমি এই এলাকার মানুষের সাথেই থাকব।”

সভায় বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, পশ্চিম গৌড়ীপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মনির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ শরীফ, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু এবং অসংখ্য সমর্থক ও জনতা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল