banglahour

সিলেট-১ এ মুক্তাদীরের পক্ষে লুনার গণসংযোগ

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৮ মাস আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৯:১২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীরের পক্ষে নগরীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সিলেট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।

সিলেট নগরীর বন্দরবাজার এলাকার মধুবন মার্কেট থেকে ওসমানী শিশু পার্ক পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ শেষে এক পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

পথসভায় তাহসিনা রুশদীর লুনা বলেন, নির্বাচন কেবল ভোটের প্রতিযোগিতা নয়, বরং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন। অতীতের নির্বাচনগুলোতে জনগণের অধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এবার মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠায় আরও সচেতন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশজুড়ে উন্নয়ন ও কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং সিলেটবাসী সেই সময়ের ইতিবাচক দিকগুলো এখনো স্মরণ করে। খন্দকার আবদুল মুক্তাদীরকে একজন যোগ্য ও অভিজ্ঞ নেতা উল্লেখ করে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

স্বামী এম. ইলিয়াস আলীর প্রসঙ্গ টেনে লুনা বলেন, ব্যক্তি অনুপস্থিত থাকলেও তার আদর্শ ও রাজনৈতিক দর্শন এখনো বেঁচে আছে এবং সেই আদর্শ ধারণ করেই দল এগিয়ে যাচ্ছে। তিনি ভোটারদের উদ্দেশে ভয়-ভীতি ও প্রলোভন উপেক্ষা করে বিবেকের রায় দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভা ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল