
(৪ মাস আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৯:১৭ অপরাহ্ন
পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে দলের পূর্বের পদে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তার আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. মারুফ হাসানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।